দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের চেন্নাইয়ে এক পরিচিত শেয়ার ব্যবসায়ীকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে সাড়ে ৫ লাখ রুপি আদায়ের অভিযোগে টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ বছর বয়সী বর্ষিণীকে মঙ্গলবার মাইলাপোর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত তার অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু শেয়ার ব্যবসায়ী থারুনকে তাদের নির্মাণাধীন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিনিয়োগের প্রস্তাব দেন। তবে তিনি এতে রাজি হননি।
গত ২২ আগস্ট ভোরে বাইরে থেকে নিজের লজে ফেরার পর বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরও দুজন থারুনকে মারধর করেন বলে অভিযোগ। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ৫০ হাজার রুপি নেওয়া হয়।
পরে সঞ্জয়ের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ফোন আসতে থাকে বলে অভিযোগ করেন থারুন। এরপর তিনি বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের ব্যাংক হিসাবে ২ লাখ রুপি পাঠান।
এভাবে মোট সাড়ে ৫ লাখ রুপি দেওয়ার পরও সঞ্জয় থারুনকে হুমকি দিতে থাকেন এবং আরও ২৭ লাখ রুপি দাবি করেন বলে অভিযোগ।
থারুনের অভিযোগের ভিত্তিতে গুইন্ডি থানার পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক হিসাব যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, বর্ষিণীর ব্যাংক হিসাবেও অর্থ স্থানান্তর করা হয়েছিল।
এরপর মঙ্গলবার মাইলাপোরের বাসিন্দা বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়। ঘটনায় জড়িত বর্ষিণীর অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/অ